NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অপরাধের সাম্রাজ্য নিয়ে ফিরছেন ‘র‍্যাম্বো’ তারকা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৩৪ পিএম

অপরাধের সাম্রাজ্য নিয়ে ফিরছেন ‘র‍্যাম্বো’ তারকা

‘তুলসা কিং’ জনপ্রিয় একটি সিরিজ। সিলভেস্টার স্ট্যালোন এতে দ্য জেনারেল মানফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। জেনারেল একজন প্রাক্তন মাফিয়া সদস্য। জেল থেকে বেরিয়ে এসে ওকলাহোমায় একটি নতুন অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন।

সিরিজটিতে দুর্দান্ত অভিনয় করেছেন ‌‘রকি’ ও ‘র‍্যাম্বো’ তারকা স্ট্যালোন। এর জনপ্রিয়তা দেখে সম্প্রতি আরও দুটি সিজন তৈরি হতে যাচ্ছে। সেখানেও নিজের অপরাধী সাম্রাজ্যের আধিপত্য বজায় রাখবেন এই অভিনেতা। সিরিজটির সিজন ৩ এবং ৪- এ তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

 

জানা গেছে, আগামী দুটি মৌসুম হবে আরও আকর্ষণীয় এবং উত্তেজনার। এ দুটি সিজনে অভিনয়ের জন্য পারিশ্রমিক বেড়েছে স্ট্যালোনের।

র‍্যাম্বো, হলিউড, বিশ্ব চলচ্চিত্র, চলচ্চিত্র, সুপারস্টার, সিরিজ, ওটিটিঅপরাধের সাম্রাজ্য নিয়ে ফিরছেন ‘র‍্যাম্বো’ তারকা

 

শোনা যাচ্ছে, সিলভেস্টার স্ট্যালোন সিজন ২-এ প্রতি এপিসোডে ১.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন। সেটি বৃদ্ধি পেয়ে নতুন চুক্তিতে আরও বেশি অর্থ পাবেন তিনি।

স্ট্যালোন কেবল এই সিরিজের অভিনেতাই নন, এর নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

সিরিজটি পারামাউন্ট+ এর জন্য এমটিভি এন্টারটেইনমেন্ট স্টুডিও এবং ১০১ স্টুডিও প্রযোজনা করছে। পারামাউন্ট গ্লোবাল কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পালন করে।