NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ল হিজবুল্লাহ


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ১০:০৪ এএম

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ল হিজবুল্লাহ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ১১ ইসরায়েলি আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

হিজবুল্লাহর দাবি, প্রথমবারের মতো ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এরসঙ্গে তেল আবিবের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

লেবাননের বৈরুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় ২৯ জন নিহতের পরদিনই এই তেল আবিবে এই হামলা চালাল হিজবুল্লাহ।

 

এদিন তেল আবিব শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায়, লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও পরে জানানো হয়েছে ৩৪০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।