NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৯ এএম

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

 

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

 

সূত্র : রয়টার্স