NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩১ এএম

বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যেন বিদেশি ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করা যায়।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে বলেন, আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চাই। এটি আমার অঙ্গীকার।

 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারের জন্য বিশেষ দূত নিয়োগ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগগুলো মোকাবিলার জন্য কাজ করছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম দপ্তরের উপ-অর্থ সচিব থিয়া মেই লি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রদ্রিগেজ।

 

সাক্ষাৎকালে এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, বৈশ্বিক শ্রম অধিকার সংগঠন এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো অধ্যাপক ইউনূসের শ্রম আইন সংস্কারের উদ্যোগকে সমর্থন করছে।