NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরামের ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪২ এএম

অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরামের ঈদ পুনর্মিলনী

অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরামের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই (রবিবার) সিডনীর লাকাম্বার একটি ফাংশন সেন্টারে এই আয়োজন করা হয়। 

সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় উপ কমিশনার ড. শরীফ আস সাবেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অষ্ট্রেলিয়ার সভাপতি মো. আলাউদ্দিন আলোকের সভাপতিত্বে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। 

 

সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক, সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ খালেদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম ভূঁইয়া, ড. খায়রুল হক চৌধুরী, কামরুল হাসান মান্নান, মো. খোরশেদ আলম এএলটি, কামরুজ্জামান বাপ্পী, দেলোয়ার হোসেন, ফারুক আহমদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিডনী ও মেলাবোর্নে বসবাসরত অর্ধ শতাধিক বাংলাদেশী স্কাউট কর্মকর্তা নারী-পুরুষ তাদের পরিবারসহ যোগদান করেন।