NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চীনের গ্রামীণ সড়ক নির্মাণ উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ পিএম

চীনের গ্রামীণ সড়ক নির্মাণ উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে

 

২৯শে নভেম্বর শুক্রবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ে প্রকাশিত হয় ‘নতুন যুগে চীনের গ্রামীণ সড়ক উন্নয়নের শ্বেতপত্র’। 
এতে বলা হয়েছে, চীন গ্রামীণ সড়কের উচ্চ-মানের উন্নয়ন-কাজকে এগিয়ে নিচ্ছে। ২০২৩ সালের শেষ নাগাদ, গ্রামীণ সড়কের মোট মাইলেজ বেড়ে ৪৬ লাখ কিলোমিটার হয়েছে, যা দেশের সড়কপথের মোট মাইলেজের ৮৪.৬ শতাংশ। 


শ্বেতপত্র অনুসারে, গত দশ বছরে, চীনের গ্রামীণ সড়ক নির্মাণকাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ, গ্রেডেড গ্রামীণ সড়কের মাইলেজ ও অনুপাত ছিল যথাক্রমে ৪.৪৫ মিলিয়ন  কিলোমিটার ও  ৯৬.৮ শতাংশ; পাকা সড়কের মাইলেজ ও  অনুপাত ছিল যথাক্রমে ৪.২২ মিলিয়ন কিলোমিটার ও  ৯১.৮ শতাংশ। 

শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় উন্নয়ন-কৌশল এবং গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাহিদা পূরণের ভিত্তিতে, চীন সংশ্লিষ্ট পরিকল্পনা নির্দেশিকা মেনে চলে ও সামগ্রিক সমন্বয় জোরদার করে। 

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।