NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সান্ত্বনার জয় নয়, হ্যাটট্রিক হার সঙ্গী সাকিবদের


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৮ এএম

সান্ত্বনার জয় নয়, হ্যাটট্রিক হার সঙ্গী সাকিবদের

আবুধাবি টি-টেনে হ্যাটট্রিক জয়ের সুযোগ পেয়েছিল বাংলা টাইগার্স। সেই সুযোগের সদ্ব্যবহার করতে অবশ্য ব্যর্থ হয় তারা। তবে এবার উল্টো চিত্রটা দেখতে হলো তাদের। হ্যাটট্রিক হারে টুর্নামেন্ট শেষ করেছে সাকিব আল হাসানের দল।

 

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আগেই নিশ্চিত হয়েছিল বাংলা টাইগার্সের। আজ নিজেদের শেষ ম্যাচে তাই সান্ত্বনার জয়ের লক্ষ্যে নামছিল তারা। তবে সেই জয় ভাগ্যও তাদের কপালে জোটেনি। উল্টো ইউপি নবাবের কাছে ৭ উইকেটের বিশাল পরাজয়ই দেখেছে বাংলা টাইগার্স।

১২ বল হাতে রেখে পাওয়া জয়ে শেষ চারে নিজেদের সুযোগ পাওয়ার কাজটা কিছুটা করে রেখেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা নবাবের ভাগ্য ঝুলছে ৪ থেকে ৬ নম্বরে থাকা দলগুলোর ম্যাচের ফলের ওপর।

 

আবুধাবিতে ৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইউপি নবাবের অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও তার সতীর্থরা ঠিকই ম্যাচ জিতিয়েছেন। বিশেষ করে ৩৬ রান করা আভিষ্কা ফার্নান্দো ও ২৭ রান করা আন্দ্রে ফ্লেচার।

আর শেষ দিকে ৫ বলে ২ ছক্কা ও ১ চারে ১৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন নাজিবুল্লাহ জাদরান।

 

এর আগে ওপেনিংয়ে দারুণ শুরুর পরও  স্কোর বড় করতে পারেনি বাংলা টাইগার্স। উদ্বোধনী জুটিতে ৪৪ রান এনে দিয়েছিলেন দুই আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই (২৪) ও মোহাম্মদ শেহজাদ (২৩)। তবে চার-ছক্কার ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তারা। ইনিংস সাজাতে জাজাইয়ের ২৩ বলের বিপরীতে শেহজাদ খেলেন ১৭ বল।

শেষ দিকে ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলে দলকে ৮৭ রান এনে দেন ইফতিখার আহমেদ।