NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বেয়াইকে মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

বেয়াইকে মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা করলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ-মার্কিন ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রবিবার এক পোস্টে ট্রাম্প এ কথা জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টিফানির স্বামী।

ট্রাম্প লিখেছেন, ‘আমি মাসাদ বালোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

 


 

মাত্র এক দিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস।

বিশেষ করে আরব-মার্কিন মুসলিম ভোটারদের মন জয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

 

মাসাদের বাবা ও দাদা—দুজনই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগনদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিষ্টান দল।