NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

নির্বাচনের তারিখ নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত : গোয়েন লুইস


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:২২ এএম

নির্বাচনের তারিখ নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত : গোয়েন লুইস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ‘নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেছি। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।’

 


 

তিনি আরো বলেন, ‘আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।

 

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোন আলাপ হয়েছে কি না?, এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচনের সময় সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোন আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।’

সভা শেষে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘জাতিসংঘ কিভাবে কমিশনকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কারিগরি সহায়তা, প্রশিক্ষণসহ কমিশনের অনান্য প্রয়োজনীয়তাগুলো নিয়ে আমরা কথা বলেছি।’