NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:২৩ এএম

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক

তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়ে বাংলাদেশের দুটি দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে। 

পদকপ্রাপ্ত দল দুটি হলো- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বাধীন দল ‘সাইবার স্কোয়াড’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন দল ‘চেইঞ্জ মেকার্স ২০২৪’।


 

গত ২৮ নভেম্বর তুরস্কের ইজমিরে শুরু হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২১তম আসর। তিন দিনব্যাপী এই মূল প্রতিযোগিতা আসরে অংশ নিয়েছে ৮৭টি দেশের ৫৬০টি রোবট দল।

এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন হাজার ১৫০ জন প্রতিনিধি এবং ৫৭টি দেশ থেকে ১৯৭ জন বিচারক নিজ নিজ ক্ষেত্রে তাদের নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন।

 

এতে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের মোট ১২ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘মায়ের দোয়া_রোবটিকস’ দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি। 


 

‘সাইবার স্কোয়াড’ দলের সদস্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান এবং এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান।

 

 

‘চেইঞ্জ মেকার্স ২৪’ দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। 

41

‘টিম সাইবারওয়েভ’ দলের সদস্যরা হলেন- স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন। 

প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ দলের সদস্যরা ২ ডিসেম্বর সোমবার বিকেলে ঢাকায় পৌঁছেছে।


 

এ বছরের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এ ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের উপদলনেতা মাহেরুল আজম কোরেশী।

এ ছাড়া এবার আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে যুক্ত ছিলেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস এবং সিহাব সারার আহমেদ।

 

এর আগে গত সেপ্টেম্বর মাসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচিত দল ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।


 

উল্লেখ্য, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। সে বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি।

২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ।

 

এ ছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম। এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।