NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

২১ দিনের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১১ পিএম

২১ দিনের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি

ইরান নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে তিন সপ্তাহের জন্য চিকিৎসার কারণে মুক্তি দিয়েছে। তার আইনজীবী মোস্তাফা নিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এএফপির প্রতিবেদন থেকে বুধবার এ তথ্য জানা গেছে।

নার্গিস মোহাম্মাদি ২০২১ সালের নভেম্বর থেকে কারাবন্দি ছিলেন।

মোস্তাফা এক্সে এক পোস্টে বলেছেন, ‘চিকিৎসকের পরামর্শে পাবলিক প্রসিকিউটর নার্গিস মোহাম্মাদির কারাদণ্ড তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

 

অন্যদিকে নার্গিস মোহাম্মাদির পরিবার ও সমর্থকরা দ্রুত এক বিবৃতিতে তিন সপ্তাহের চিকিৎসাজনিত ছুটিকে পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, ‘নার্গিস মোহাম্মাদির সাজা স্থগিতের জন্য মাত্র ২১ দিন যথেষ্ট নয়। আমরা নার্গিস মোহাম্মাদির অবিলম্বে ও শর্তহীন মুক্তি দাবি করছি, অথবা কমপক্ষে তার মুক্তির মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর আহ্বান জানাই।

 

৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মাদি ইরানে মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকনীতির বিরুদ্ধে গত ২৫ বছরে সক্রিয় প্রচারণার কারণে বারবার বিচারের মুখোমুখি ও কারাবন্দি হয়েছেন। তিনি গত দশকের বেশির ভাগ সময়ই কারাগারে কাটিয়েছেন।  

আইনজীবী মোস্তাফা নিলি বলেন, ‘তার শারীরিক অবস্থার কারণে মুক্তি দেওয়া হয়েছে, যা তিন সপ্তাহ আগে একটি টিউমার অপসারণ ও হাড় প্রতিস্থাপনের পর তৈরি হয়েছে। টিউমারটি ম্যালিগন্যান্ট ছিল না, তবে তাকে প্রতি তিন মাসে চেকআপ করাতে হবে।

 

এএফপির তথ্য অনুসারে, জুন মাসে নার্গিস মোহাম্মাদিকে ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার’ অভিযোগে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিচার জনসমক্ষে করার আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তিনি আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। সেপ্টেম্বরে কারাগার থেকে লেখা এক চিঠিতে তিনি ইরানে নারীদের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক নিপীড়নের’ নিন্দা করেন। মাহসা আমিনির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে এই চিঠি তার ফাউন্ডেশন প্রকাশ করেছিল। আমিনি একজন ইরানি কুর্দি নারী ছিলেন, যিনি পোশাকনীতি লঙ্ঘনের অভিযোগে আটক অবস্থায় মারা যান।

তার মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

 

নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, বিশেষ করে ইরানে মৃত্যুদণ্ডবিরোধী প্রচারণার জন্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো বলেছে, চীনের পর ইরান প্রতিবছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের ক্ষেত্রে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় না।