NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৪ পিএম

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

দক্ষিণ ইকুয়েডরে একটি যাত্রীবাহী বাস এবং একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। 

ইসিইউ ৯১১ এজেন্সি হোয়াটসঅ্যাপে বলেছে, ‘এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং আটজন আহত হয়েছে।

দুর্ঘটনাটি পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে ঘটেছিল।’ সংস্থাটি আরো বলেছে, ‘অগ্নিনির্বাপক কর্মী, জাতীয় পুলিশ এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করছে।’

 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং উল্টে যায়। লোজার গভর্নর আলেকজান্দ্রা জারা এ দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

 

 

নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার অভিযানের সুবিধার্থে পুলিশ রাস্তা বন্ধ করে রাখে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ গভর্নর আলেকজান্দ্রা বলেছেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।’

সড়ক দুর্ঘটনা ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০২৩ সালে প্রায় ২১ হাজার দুর্ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ২ হাজার ৪০০ জন নিহত হয়েছে। 

 

সূত্র : এএফপি