NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ-বিহার-উড়িষ্যা : মমতা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ১১:১৭ পিএম

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ-বিহার-উড়িষ্যা : মমতা

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ, বিহার-উড়িষ্যাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮ এর একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না।

সরকার যখন দুর্বল হয়ে যায়, একশ্রেণির মাফিয়া তখন সুযোগটা পেয়ে যায়।’

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এ জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক।’


 

ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা।

সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সবাই শান্তিতে থাকতে পারে।’

 

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যা-ই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক।