NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কাও


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫১ পিএম

বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কাও

সোমবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গল বা বুধবার থেকে আবার ধীরে কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে পরে পরে প্রায় সপ্তাহ খানেক তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রবিবার কালের কণ্ঠকে বলেন, ‘১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৬ বা ১৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। ফলে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।’

প্রথম দিকে রংপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও মৌলভীজারের শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক।

পরে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের এলাকা আরো বিস্তৃত হতে পারে।

 


 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

পরদিনও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।

 


 

অধিদপ্তর বলছে, আগামী বুধবার থেকে ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে সামনের দিনগুলোতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়তে পারে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি।