NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার সন্ধ্যায় দোহার হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন সালেহ আল খোলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

 

বৈঠকে ড. খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ ও প্রচেষ্টা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে।

 

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিন সালেহ আল খোলাইফি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল বলে অবহিত করেন খলিলুর রহমান।

 

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জনগণকে তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও মিশনের উপপ্রধান মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।