NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সিরিয়ায় ভবিষৎ ভূমিকা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আলোচনা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পিএম

সিরিয়ায় ভবিষৎ ভূমিকা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আলোচনা

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদান বলেছেন, তার দেশের অগ্রাধিকার হলো সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা।

 

আঙ্কারায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর ফিদান বলেন, আসাদের পতনের পর নিষিদ্ধ সংগঠন পিকেকে ও আইএসআইএলের অগ্রগতি কাম্য নয়।

ব্লিঙ্কেন বলেন, সিরিয়ায় আইএসআইএসকে প্রতিরোধের গুরুত্বের বিষয়ে আলোচনা হয়েছে।

 

সিরিয়ায় দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর অংশ হিসেবেই তিনি তুরস্ক সফর করলেন।

এর আগে জর্ডানে সফর করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

 

এদিকে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া।

 

 

সূত্র: আল-জাজিরা