NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ এএম

ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

উপদেষ্টা বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা থেকে আরও উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন। 

 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বরকে সামনে রেখে খারাপ কোনো কিছু নেই। অন্য বছর যেভাবে হয় এবারও সেভাবে হবে। 

ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হয়। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা (ছিনতাই বেড়েছে) বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। এটা যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা এলার্মিং কিছু না। 

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইজতেমার ব্যাপারে আলোচনা হয়েছে। ইজতেমা পার্টির সঙ্গে আমরা ১৮ ডিসেম্বর আবার বসবো। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবে ইজতেমা হবে।