NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নির্বাচন নিয়ে টালবাহানা করলে রোষানলে পড়বে সরকার : কাদের সিদ্দিকী


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ এএম

নির্বাচন নিয়ে টালবাহানা করলে রোষানলে পড়বে সরকার : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, 'নির্বাচন নিয়ে টালবাহানা করলে আওয়ামী লীগের চেয়ে বেশি রোষানলে পড়বে অন্তর্বর্তী সরকার। খুব দ্রুত নির্বাচন না হলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে।'

 

 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

 

কাদের সিদ্দিকী বলেন, খুব দ্রুত নির্বাচন না হলে, 'নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে।

শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ, তার চেয়েও হয়তো বেশি হবে।'

 

 

 

তিনি বলেন, '১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না।

মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ২৪ এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে।'