NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিশ্বকাপের আগে মেসিদের ‘৩ পরীক্ষা’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
বিশ্বকাপের আগে মেসিদের ‘৩ পরীক্ষা’

রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বর্তমান সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরের আগ পর্যন্ত আর কোনো ম্যাচ নেই দলটির। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের আগে ৩ টি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের।

সেপ্টেম্বরে ২০২২-২৩ মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। আর বিশ্বকাপের জন্য কাতারে উড়াল দেওয়ার দশ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ম্যাচ খেলবেন মেসি-ডি মারিয়ারা।

ব্রাজিলের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মাঠে গড়ানোর মিনিট পাঁচেক পরেই তা বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার চারজন খেলোয়াড় ব্রাজিলের করোনাবিধি লঙ্ঘন করেছেন অভিযোগ করে ব্রাজিলের নিরাপত্তা সংস্থার সদস্যরা খেলার মাঝেই মাঠে হানা দিলে ম্যাচটি পণ্ড হয়ে যায়।

ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় অবশ্য সেই ম্যাচ বাতিলের কোনো প্রভাব পড়েনি। দুই দলই ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে গত এপ্রিলে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ম্যাচটি খেলার নির্দেশ দেয় ফিফা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর্জেন্টিনা আপিল করলে গত মাসে সেটা নাকচ করে দিয়ে ম্যাচটি অবশ্যই খেলতে হবে বলে জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যদিও আর্জেন্টিনা বিষয়টিকে আদালতে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবুও ফিফার নির্দেশ অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই ম্যাচটি হওয়ার কথা।

এরপর সেপ্টেম্বরেই কনকাকাফ অঞ্চলের একটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। আনুষ্ঠানিকভাবে সেই ম্যাচের প্রতিপক্ষের নাম জানানো হয়নি, তবে আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্যমতে, ম্যাচটি খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবেন মেসিরা। বিশ্বকাপের দশদিন আগে আবুধাবিতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচেরও প্রতিপক্ষের নাম এখনো নিশ্চিত করা হয়নি।