NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ পিএম

লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স

ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেননি। তবে বাংলাদেশের আরেক তারকা সাব্বির রহমান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন হয়েছে সাব্বির-মোসাদ্দেকের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স।

 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলা টাইগার্স। মোহাম্মদ শাহজাদ ১১ বলে ২৬, অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২১, শেভন ড্যানিয়েল ১৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির। ৮ বল খেলে ২ ছক্কায় তিনি করেন দুইশ স্ট্রাইরেটে ১৬ রান।

 

জবাবে টম অ্যাবলের বিধ্বংসী ইনিংসের পরও ৬ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি জাফনা টাইটান্স। অ্যাবেল ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।