NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৬ এএম

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত।

 

রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেন, সারাঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। এই চিকিৎসক আরও জানান, আহত দুজনই আইসিইউতে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

 

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গি আহত হন। সেই সঙ্গে আহত হন মুকেশ রাজপুতও। 

বিজেপির অভিযোগ, প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

রাহুলের উল্টো অভিযোগ, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন। কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে বাধা দেন, ধাক্কা দেন ও হুমকি দিতে থাকেন।