NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারে ভিয়েতনামের সমর্থন চান মোমেন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ এএম

>
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারে ভিয়েতনামের সমর্থন চান মোমেন

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে জোটটির গুরুত্বপূর্ণ সদস্য ভিয়েতনামের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) কম্বোডিয়ার রাজধানী নমপেনে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সমর্থন চান।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, কৃষি ও আইসিটির মতো অগ্রাধিকার খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান জানান। তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য নিয়মিতভাবে প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মিয়ানমারের ওপর বন্ধুত্বপূর্ণ প্রভাব প্রয়োগ করে বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে তিনি ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

মোমেন ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে কম্বোডিয়া সফরে রয়েছেন।