NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ১২:০৮ এএম

সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান

সংগীত ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘সিজেএফবি’ বিশেষ সন্মাননা পুরস্কার পাচ্ছেন ব্লাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনয় শিল্পী জয়া আহসান।

আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, ‘সিজেএফিব’র সভাপতি এনাম সরকার। সাংবাদিকতায় যমুনার টিভির সিইও, সাংবাদিক ফাহিম আহমেদকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

 

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে। এছাড়া ২০২৩ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফর্মন্সের জন্য পুরস্কৃত হবেন দেশ সেরা তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।