NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কুয়েত সফরে গেলেন নরেন্দ্র মোদী


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ এএম

কুয়েত সফরে গেলেন নরেন্দ্র মোদী

কুয়েত সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।

পাশাপাশি কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে মোদীর। দ্বিপাক্ষিক চুক্তি সই থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচি সারবেন সেখানে।

 

১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে যাননি। ৪৩ বছর পর কুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে মোদী শনিবার কুয়েত গেলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য। এছাড়া এই সফরে কিছু দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অরুণ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। দু’দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে।

 

শনিবার (২১ ডিসেম্বর) কুয়েতের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে মোদী জানান, তিনি এই সফর নিয়ে উচ্ছ্বসিত। কুয়েতের যুবরাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

 

সূত্র: দ্য ইকোনমিট টাইমস