NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুবাইতে বাংলাদেশি শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:১৪ এএম

দুবাইতে বাংলাদেশি শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল

 

মোহাম্মদ সেলিম ,আরব আমিরাত প্রতিনিধি//

 দুবাই  মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল করে দেশ ও প্রবাসীদের জন্য সম্মান বয়ে এনেছেন রাবিয়া সুলতানা (শিমু) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। তার দেশের বাড়ি চট্টগ্রাম রাউজান উত্তর  গোজরা ইউনিয়নে।  গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) 
 দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভারসিটির পক্ষ থেকে (এমবিবিএস) মেডিসিন তাকে এবং তার সাথে আরো কৃতিত্বপূর্ণ ফলাফলকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তবে এ ইউনিভার্সিটি থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল কারীদের মধ্যে এক্সিলেন্ট (আরবিতে ইমতিয়াজ) প্রথম সারির ১২ জনের মধ্যে সে একজন। 
শিমু অল্প বয়সে তার বাবাকে হারান। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রাবিয়া সুলতানা (শিমু)'র বাবা আলহাজ্ব নুরুল আবছার বেঁচে থাকলে হয়তো কতই না খুশি হতেন তিনি। এদিকে শিমুর চমৎকার ফলাফল অর্জনে তাকে এওয়ার্ড প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিমুর পরিবার। উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের  সহধর্মিনী।