NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৭ এএম

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে স্থানীয় সময় রবিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত হানে। এরপর একটি বাড়ির দ্বিতীয় তলায় আঘাত করে এবং ‘একটি আসবাবের দোকানে’ গিয়ে পড়ে। পাশাপাশি একটি অতিথিশালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 


 

এ ছাড়া রাজ্য বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা বলেন, ‘নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই।’

পাইপার চেয়েন ৪০০ টার্বোপ্রপ সংস্করণের এই বিমানটিতে কতজন আরোহী ও ক্রু ছিলেন, তা এখনো কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেনি। তবে এতে ১০ জন আরোহী ছিল বলে ধারণার কথা জানানো হয়েছিল।

 

এদিকে বিধ্বস্ত বিমানের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

সূত্র : এএফপি