NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০২ এএম

হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় গতকাল সোমবার তাঁকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

 

এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসমক্ষে কথাও বলেছিলেন ক্লিনটন।

 

সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর করোনার উপসর্গগুলো ছিল ‘মাঝারি’। ‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ’ বলেও উল্লেখ করেছিলেন।

 

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কম বয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। তখন তাঁর বয়স ছিল ৪৮ বছর।