NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারতের পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ এএম

ভারতের পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ

মণিপুর ও প্রতিবেশী রাজ্য মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে উড়িষ্যা, বিহার ও কেরালাতেও রাজ্যপাল বদল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মণিপুর ও মিজোরাম। কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সহিংসতার মধ্যে থাকা এই দুটি রাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মোদীর জোট সরকার।

 

টাইমস অব ইন্ডিয়া বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করে আসা লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে বসানোর মাধ্যমে কেন্দ্রীয় সরকার মণিপুরে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, অমিত শাহ’র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সরকারি কর্মকর্তা তার প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লাকে নিয়োগ দিয়েছে কেন্দ্রী সরকার নিয়োগ।

 

মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, সামরিক অভিজ্ঞতার আলোকে মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন ভি কে সিং।

 

এদিকে, হরিবাবু কাম্ভামপতিকে নিয়োগ দেওয়া হয়েছে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে। আর উডিষ্যার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে। অন্যদিকে, কেরালার রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া