NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২২ পিএম

ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ‘নিষ্ঠুরতা’ নিয়ে সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। এই ঘটনার পর ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ অ্যাডলফো টিটো ইলানাকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার-তালের সাথে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার-তাল পোপের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করা হয়নি বলে জানা গেছে।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা নিষ্ঠুরতা। এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়।

পোপ ফ্রান্সিসের প্রকাশিতব্য বইয়ের উদ্ধৃতি দিয়ে গত মাসে ভ্যাটিকান নিউজ জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার অভিযোগগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করা উচিত।

 

তবে ইসরায়েল এই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, গাজায় সাধারণ মানুষকে হামাস মানবঢাল হিসেবে ব্যবহার করছে। দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপেক্ষা করছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।

  •  

এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যা বিশ্বকে হতবাক করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।