NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও আগের দামে তেল মেলেনি


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৭:৪২ পিএম

>
দীর্ঘ লাইনে দাঁড়িয়েও আগের দামে তেল মেলেনি

সবাই লাইনে ছিলেন রাত ১১টা থেকে। আশা ছিল এক ঘণ্টার মধ্যে সবাই আগের দামে জ্বালানি তেল নিতে পারবেন। কিন্তু লাইনে থেকেও আগের দামে জ্বালানি তেল না পাওয়ায় হতাশ হয়েছেন তারা। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর এমন চিত্র দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে।

শুক্রবার রাতেই ঘোষণা দেওয়া হয়, জ্বালানি তেলের নতুন দাম রাত থেকেই কার্যকর হবে। এরপর থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহে ভিড় লেগে যায়।

আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনে দাঁড়িয়ে কথা হয় বাইকার রাসেলের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, রাত ১১টা ১০ মিনিট থেকে জ্বালানি তেলের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। আমার সামনে অন্তত দেড় থেকে ২০০ মোটরসাইকেল ছিল। কিন্তু জ্বালানি তেলের ফিলিং ইউনিটের সামনে আসতে আসতে রাত ১২টা পার হয়ে যায়। ফলে নতুন মূল্য কার্যকর করে ফিলিং স্টেশনটি। লাইনে দাঁড়িয়েও আগের মূল্যে তেল না পাওয়ায় হতাশা ব্যক্ত করা ছাড়া আর কিছুই করার নেই। বাইক যেহেতু চালাতেই হবে, সুতরাং ৪৬ টাকা বেশি দামে তেল নিতে হবে।

 

dhakapost

 

আরেক বাইকার সেলিম বলেন, চোখের সামনে জ্বালানি তেলের মূল্য বেড়ে গেল। অথচ সিরিয়ালের থেকেও তেল সংগ্রহ করতে পারলাম না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। এখন নতুন দামে তেল নেওয়া ছাড়া আর কিছুই করার নেই।

আরেক বাইকরা নোবেল বলেন, প্রতিটি ফিলিং স্টেশনে অন্তত সাত দিনের জ্বালানি তেল মজুত থাকে। কিন্তু তারা রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের নির্ধারিত দামে বিক্রি শুরু করে দিয়েছে। লাভ শুধু ব্যবসায়ীদের, ভোক্তাদের কোনো লাভ নেই।