NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লাইফ সাপোর্টে নিতে হচ্ছে অভিনেত্রী অঞ্জনাকে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ পিএম

লাইফ সাপোর্টে নিতে হচ্ছে অভিনেত্রী অঞ্জনাকে

বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলা সিনেমার একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী অঞ্জনাকে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে  বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত মনি।

 

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৪ নভেম্বর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই কদিন তিনি সেখানকার সিসিইউতে ছিলেন। আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদল করেছে তার পরিবার।

জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনা। জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে, ওষুধেও কাজ হচ্ছিল না। পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

উল্লেখ্য, অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।