NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩১ এএম

শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নতুন ইংরেজি বছর ২০২৫-এর শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফরমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, ২০২৪ সালের বাংলা নববর্ষে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিওকে  ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দাবিতে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এই ভিডিওটি ইংরেজি নববর্ষ ২০২৫-এর নয় বরং ভিডিওটি ২০২৪ সালের; যা বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৪ সালের ১৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটির শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

 

উক্ত ভিডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ ২০২৪ (১৪৩১ বঙ্গাব্দ)-এর শুভেচ্ছা জানাতে দেখা যায়।

kalerkantho

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার একাধিক  গণমাধ্যমে শেখ হাসিনার একই শুভেচ্ছা বার্তাসংবলিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশবাসীকে ইংরেজি নতুন বছরের  শুভেচ্ছা জানানোর আলোচিত এই ভিডিওটি এবছর ইংরেজি নববর্ষের নয়।

সুতরাং শেখ হাসিনার কর্তৃক ২০২৪ সালে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর ভিডিওকে তার ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।