NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ পিএম

২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর

প্রথম ইনিংসে ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো পাকিস্তান। ৪২১ রান এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে ফলোঅন করালো দক্ষিণ আফ্রিকা।

বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ফলোঅনে করানো হলো পাকিস্তানকে। নিশ্চিত ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ৪২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ এবং সিনিয়র ব্যাটার বাবর আজম।

 

এই দুই ওপেনার মিলে খেললেন ৪৬.২ ওভার। ২০৫ রানের বিশাল জুটি গড়ে তুলেছেন তারা দু’জন। এর মধ্যে ১২৪ বল মোকাবেলা করে ৮১ রান করে আউট হন বাবর আজম। মার্কো ইয়ানসেনের বলে বেডিংহ্যামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম।

 

তৃতীয় দিন শেষে ৪৯ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে সাজঘরে ফেরেন দুই অপরাজিত ব্যাটার শান মাসুদ এবং খুররম শাহজাদ। ১০২ রানে অপরাজিত রয়েছেন শান মাসুদ এবং ৮ রানে রয়েছেন খুররম শাহজাদ। এখনও ২০৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।