NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মৎস্য উপদেষ্টার সঙ্গে ইউকেবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০১:১০ এএম

মৎস্য উপদেষ্টার সঙ্গে ইউকেবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর প্রতিনিধিদল বৈঠক করেছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের ব্যবসা ও বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়।

এ সময় যুক্তরাজ্যে বসবাসরত ব্যবসায়ীদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

ইউকেবিসিসিআইয়ের প্রতিনিধিদল বাংলাদেশে সি ফুড প্রডাক্টস, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন।