NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিদেশি বিনিয়োগ আনতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৬ এএম

বিদেশি বিনিয়োগ আনতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার

দেশের শিল্পখাতে বিদেশি আরও বিনিয়োগ আনতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে প্রচারের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় এমন নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের অনুরোধ করেন বিনিয়োগকারীদের ভাষার বাধা অতিক্রম করতে হবে। এজন্য তিনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের, বিশেষ করে চীন ও জাপানে যারা পড়াশোনা করছেন তাদের সহায়তা নিতে বলেন।

 

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। 

তিনি বলেন, গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে। আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে।

 

এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

বেপজা এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান যোগাযোগ এবং চীনের সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সার্ভিসসহ বিনিয়োগকারীদের কিছু দাবির কথা প্রধান উপদেষ্টাকে জানান মেজর জেনারেল জিয়া।

প্রতিবেশী দেশগুলো থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে কি না, তা দেখার জন্যও অধ্যাপক ইউনূস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন।

তিনি বলেন, সরকার একটি সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। যাতে শিল্পগুলো দেশের বিদ্যমান প্ল্যান্ট থেকে আরও বেশি বিদ্যুৎ গ্রহণ করতে পারে।

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের উচিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের উৎসাহিত করা।

সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।