NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভ্যাটমুক্ত হলো মেট্রো রেল সেবা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০১ এএম

ভ্যাটমুক্ত হলো মেট্রো রেল সেবা

রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল সেবাকে ভ্যাটমুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে জানানো হয়, ভাড়াসহ মেট্রো রেল সেবাকে ভ্যাটমুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

 

দেশের পটপরিবর্তনের আগে ২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রোর টিকিটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণির নন-এসি রেল পরিষেবা—কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি।

মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।

 

ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।

জানা যায়, এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ২.৭৫ লাখ যাত্রী চলাচল করেছেন মেট্রোতে।