NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:১৪ পিএম

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফেলানী দিবসে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি ওই পোস্টে জানান, আজ (৭ জানুয়ারি) ফেলানী দিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় জাদুঘর, শাহবাগ মোড়ে বিকেল সাড়ে ৩টায় এ বিক্ষোভ সমাবেশে আসার আহ্বান জানান তিনি।

 


 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন, কেঁড়ে নেওয়া স্বাধীনতা।

হাসনাতের শেয়ার করা পোস্টে লেখা আছে, কার কার মগজ, জিহবা ও মেরুদণ্ড এযাবৎ দাসখত মুক্ত, ভীষণ অসম্ভবেও কারা কারা ন্যায়-অন্যায়ের সূক্ষ্ম পার্থক্য ভুলে যায়নি, কারা কারা সাদা-কালোর অসম প্রতিযোগিতায় সামান্য প্রাপ্তির লোভে ব্যক্তিত্ত্ব বিসর্জন দেওয়ার মহরতে অংশ নেয়নি- আজকে আঙ্গুলের ওপর মার্কারের কালি তারই নৈতিক ও ঐতিহাসিক টেক্সটবুক ডকুমেন্টশন।


 

কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার)।

দেশ-বিদেশে আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা-মাসহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের।

 

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন।