NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের ফ্রাংকলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন। ৭ জানুয়ারি মঙ্গলবার ফ্র্যাঙ্কলিন টাউনশিপ কাউন্সিলের বার্ষিক পুনর্গঠন সভায় নতুন ডেপুটি মেয়র হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। কাউন্সিল সর্বসম্মতিক্রমে তাকে এক বছরের জন্য ডেপুটি মেয়র পদে নিয়োগের পক্ষে ভোট দেয়। শিফা উদ্দিনকে মনোনীত করেন বিদায়ী ডেপুটি মেয়র এড পোটোসনাক। এসময় তিনি শিফা উদ্দিনকে সমাজের জন্য একটি মহান সম্পদ” বলে প্রশংসা করেছেন। শিফা উদ্দিন এ রাজ্যে একমাত্র নির্বাচিত বাংলাদেশি নারী হিসেবে কোন শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়ীত্ব নিলেন।

 

মেয়র হিসেবে শপথ নিয়ে শিফা উদ্দিন বলেন, আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আমার পরিবার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। ফ্রানকলিন টাউনশিপের বাসিন্দাদের সবসময় সহযোগিতা করে যেতে চাই। নারী অগ্রযাত্রায় সবসময় ভুমিকা রাখতে চান বলেও উল্লেখ করেন তিনি। জনগনের উপর ​​ট্যাক্স কমানো, জনগণের নিরাপত্তা প্রদান, অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
শিফা উদ্দিনের পিতৃভুমি সিলেটের মৌলভীবাজার। জন্ম ও বেড়ে ওঠা নিউজার্সির পেটার্সন শহরে। গোলাপগঞ্জের ভাদেশ্বর গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারজীবন শুরু করেন তিনি।