NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শাকিব খানের ঢাকার টানা ছয় হার, প্রথম জয় পেলো সিলেট


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:১৬ এএম

শাকিব খানের ঢাকার টানা ছয় হার, প্রথম জয় পেলো সিলেট

একের পর এক ম্যাচ হেরেই চলেছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এবার সুযোগ ছিল জয়ে ফেরার। টানা তিন ম্যাচ হারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা।

কিন্তু আরও একবার বোলারদের ব্যর্থতায় হার সঙ্গী হলো থিসারা পেরেরার দলের। ১৯৩ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট পেয়েছে এবারের আসরে নিজেদের প্রথম জয়।

 

লক্ষ্য ১৯৪। বড় রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। ১৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অ্যারন জোন্স ৮ বলে ১৪ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান। সে ঝড়কে ছাড়িয়ে দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

 

জমে উঠা ম্যাচে পরের দিকে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪)। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ আর শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমান ১ উইকেট পেলেও ৩১ রান খরচ করেন।

এর আগে লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস।

 

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ঢাকা। তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম।

৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২ (৭ চার আর ১ ছক্কায়)। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা।

 

সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম হাসান সাকিব আর রিস টপলের।