NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

তামিমের অবসরে সতীর্থদের আবেগঘন বার্তা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ এএম

তামিমের অবসরে সতীর্থদের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আরো দুই বছর আগে। মাঝখানে একবার ওয়ানডে ও টেস্ট থেকে বিদায় নিয়েও ফিরে এসেছিলেন। এর পর, খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। শেষমেষ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত।

এতেই শেষ হচ্ছে তার দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। 

 

অবসরের ঘোষণার তামিমকে বিভিন্নভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায় জানিয়েছেন জাতীয় দলে তার সতীর্থরা। অনেকেই জাতীয় দলে তাকে নিয়ে স্মৃতিচারণাও করেছেন। 

তার সঙ্গে ৮১ ইনিংসে ওপেনিং জুটি গড়া সৌম্য সরকার ফেইসবুকে লিখেছেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা।

সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’

 

তার জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম লেখেন, ‘তামিম, তোমার অর্জনের জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ দূত ও বিশ্বমানের ব্যাটার।

বিশেষ করে দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার দৃঢ়তা দেশের প্রতি তোমার নিবেদনকে স্মরণ করিয়ে দেয়।’

 

মাহমুদ উল্লাহ রিয়াদ তামিমের সঙ্গে স্মৃতিচারণা করে বলেন, ‘তোমার সঙ্গে খেলাটা সব সময়ই আনন্দের ছিল। আমাদের একসঙ্গে ব্যাট করার এই শেষ ছবিটি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু।

আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

 

জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’