NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ পিএম

‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন

জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে ওই আসনের ভোট বাতিল এবং কোনো আসনে ‘না’ ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই বার থাকা, দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারেন সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন।


 

জাতীয় সংসদের আসন সংখ্যা আরো ১০০ বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব করা হয়েছে সুপারিশে। যার মধ্যে ১০০ আসন নারীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

 

দ্বিকক্ষবিশিষ্ট সংসদে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস নির্ধারিত করা, নির্বাচনে ইভিএম বাতিলের মতো সুপারিশ এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে।

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ ও অনলাইন ভোটিং পদ্ধতি চালুরও সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

 

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, মোট ১৬টি ক্ষেত্রে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।