NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কঙ্গোতে গলাকেটে ২০ জনকে খুন, বাড়িঘরে আগুন


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৬ এএম

>
কঙ্গোতে গলাকেটে ২০ জনকে খুন, বাড়িঘরে আগুন

মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোতে সশস্ত্র ইসলামপন্থী মিলিশিয়া একটি গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার দেশটির সামরিক বাহিনী এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সন্দেহভাজন ইসলামি মিলিশিয়ারা পূর্ব কঙ্গোর দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।

স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অব হিউম্যান রাইটসের (সিআরডিএইচ) সমন্বয়কারী ক্রিস্টোফ মুনিয়ান্ডারু বলেছেন, শুক্রবার গভীর রাতে এবং শনিবার সন্ধ্যায় অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) যোদ্ধারা ইতুরি প্রদেশের কান্দোই ও বান্দিবোলি গ্রামের বাসিন্দাদের হত্যা এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কঙ্গোলিজ সেনাবাহিনী হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।

শনিবার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এলিস কিয়াঙ্গার বাবা-মা। এলিস বলেন, আমি যখন বাবা-মায়ের লাশ দেখলাম, তখন তাদের গলাকাটা ছিল। এটা সহ্য করা আমার জন্য কঠিন।

এডিএফ হল উগান্ডার একটি মিলিশিয়া গোষ্ঠী, যারা নব্বইয়ের দশকে পূর্ব কঙ্গোতে চলে যায়। ওই অঞ্চলে সহিংসতা পরিসংখ্যান প্রকাশ করে আসা স্থানীয় সংস্থা কিভু সিকিউরিটি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত বছর এই গোষ্ঠীটি এক হাজার ৫০ জনকে হত্যা করেছে। আর মিলিশিয়া এই গোষ্ঠীটির হাতে ২০২০ সালের তুলনায় গত বছর ৫৯৯ জন বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।