NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে আগুন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৯ এএম

চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। এতে দগ্ধ হয়েছে অন্তত ৫০ জন। শনিবার (৪ জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দু’টি ইউনিট। ডিপোতে আমদানি ও রপ্তানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। 

আগুন লাগার পর কন্টেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।