NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিঙ্গাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৭ এএম

সিঙ্গাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিরের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। সোমবার অপরাহ্ণে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে হাইকমিশনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়। জাতির পিতা ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বাঙালির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্য কারিগর বঙ্গমাতার জীবনকে উপজীব্য করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা। এছাড়াও প্রদর্শিত হয় তার জীবনভিত্তিক ডকুমেন্টারি।

আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম প্রথমেই জাতির পিতার পবিত্র স্মৃতির প্রতি তার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, শান্তি ও সংগ্রামে, যুদ্ধ কিংবা দেশ বিনির্মাণ সর্বত্রই বঙ্গমাতা জাতির পিতার সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন। আলোচনা সভায় বাংলাদেশ হাইকমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।