NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

>
রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত মেহনাজ রহমান এ আদেশ দেন।

ঢাকা পোস্টকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্যানেল আইনজীবী নাঈম ভূইয়া।

মামলার আসামিরা হলেন— রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব ও তানভীর হাবিব।

 

আদালতে মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার তিনটি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকা আদায়ের নিমিত্তে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়। সমন জারি হয়ে ফেরত আসলেও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত আসামিদের বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।