NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৫ পিএম

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা

একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। তারা একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের অভিনীত নাটক উপভোগ করেন দর্শক। চলতি বছরের প্রথম মাসে আবারও তারা একসঙ্গে কাজ করলেন।

তাদের দেখা যাবে একটি পণ্যের বিজ্ঞাপনে। তাদের সঙ্গে এতে আরও রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইমন ও শখ। সায়মন তারিকের গল্প ভাবনায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দুটি ভিন্ন প্রজন্মের চার তারকা।

 

গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’(বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। বিজ্ঞাপনটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম।

চিত্রনায়ক ইমন বলেন, ‌‘এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমার ভিষণ দুজন প্রিয় মানুষ ও শিল্পী আবুল হায়াত এবং দিলারা জামান আপার সঙ্গে কাজের সুযোগ মানেই তো আনন্দ। আমরা একটি পরিবারের গল্পে কাজ করেছি। আমার বাবা-মায়ের ভূমিকায় আছেন আবুল হায়াত ও দিলারা জামান। স্ত্রীর চরিত্রে শখ। বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’

 

দিলারা জামান বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। এ ধরনের কাজ করতে ভালো লাগে। সঙ্গে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আগেও কাজ হয়েছে। শুটিংয়ের পরিবেশটা তাই ঘরোয়া আমেজের ছিল।’

নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।