NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৩ পিএম

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আজ বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। 

তবে আগের সময়ের মতো এবার আখেরি মোনাজাত উপলক্ষে গণপরিবহন বন্ধ হবে না। গণপরিবহন সচল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কমিশনার।

 

একই সঙ্গে মোনাজাতের সময় মুসল্লিদের রাস্তায় বসে মোনাজাত না করার জন্য অনুরোধ করে পুলিশ কমিশনার বলেন, মোনাজাতের সময় গণপরিবহন সচল রাখতে রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে।

এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি মাহফুজ হান্নান বলেন, সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে, সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।