NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু ব্রাজিল-আর্জেন্টিনার


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২১ পিএম

দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু ব্রাজিল-আর্জেন্টিনার

দুর্দান্ত জয়ে লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চিলিকে ২-১ গোলে আর্জেন্টিনা আর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিটে) ও রুবার্তো (৪২ মিনিটে)। অন্যদিকে চিলির হয়ে একমাত্র গোলটি রোসেল (৬১ মিনিটে)।

 

একই দিনে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে ফাইনাল পর্বের প্রথম ম্যাচ খেলে ব্রাজিল ও উরুগুয়ে। এই ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ব্রাজিলের পেদ্রাে (৭৪ মিনিটে)।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে খেলা হয়। গ্রুপ পর্বে ১০টি খেলেছে দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা ৩ দল উঠেছে ফাইনাল পর্বে।

 

ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। পয়েন্টের হিসেবে সেরা ৪ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।

 

চিলি যদি ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের ধরে রাখতে পারে, তাহলে পঞ্চম দলটিও বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে।