NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

অবিশ্বাস্য! এক ম্যাচে ১০ গোল করলেন জুনিয়র রোনালদো


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪১ এএম

অবিশ্বাস্য! এক ম্যাচে ১০ গোল করলেন জুনিয়র রোনালদো

২০২৩ সালের ২২ জানুয়ারি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ছেলে জুনিয়র রোনালদো ক্লাবটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছেন। সম্প্রতি অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন জুনিয়র রোনালদো। এ যেন বাংলা প্রবাদের প্রতিচ্ছবি, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’

সম্প্রতি ১৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০-৯ ব্যবধানে আল-ইত্তিহাদের বিপক্ষে জিতেছে আল নাসর অনূর্ধ্ব-১৫ দল। অবিশ্বাস্যভাবে আল নাসরের দলের হয়ে একাই ১০টি গোল করেছেন রোনালদো জুনিয়র।

 

কয়েক দিন আগেই আল নাসর অনূর্ধ্ব-১৫ দল আল হিলালকে ৭-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচেও আল নাসরের ৭টি গোলই করেছিলেন জুনিয়র রোনালদো। অর্থাৎ মাত্র দুই ম্যাচে রোনালদোর ছেলে গোল করেছেন মোট ১৭টি।

 

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো সম্প্রতি এল চিরিঙ্গিতো-তে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিসংখ্যান বিবেচনায় নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অধিষ্ঠিত করতে চেয়েছেন। বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৯২৩ টি) রোনালদো ছেলেকেও বানাতে চান একজন নামিদামি ফুটবলার।