NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বইমেলায় আজহারির নতুন বই—‘একনজরে কুরআন’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪২ পিএম

বইমেলায় আজহারির নতুন বই—‘একনজরে কুরআন’

এবারের একুশে বইমেলায় জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির একটি বই এসেছে। বইটির নাম ‘একনজরে কুরআন’। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, কুরআন যত পড়া হয়, কুরআনের বক্তব্যগুলো ততই জীবন্ত মনে হয়।

মহিমান্বিত এ গ্রন্থটি মানুষকে তার চিন্তার জানালা প্রসারিত করতে বলেছে। আরো বলেছেন, কুরআনি বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পঠন-পাঠনকে সহজবোধ্য করতে একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে আমার দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস—‘একনজরে কুরআন’। 

 

ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে।

অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কুরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবনঘনিষ্ঠ বার্তাগুলোসহ বহুমাত্রিক চিন্তাকে এমনভাবে এখানে সাজানো হয়েছে, যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সুরার মূলকথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কুরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রতিটি সুরার শেষে, তাদাব্বুর ও কেস স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরো স্পষ্ট।

 

‘একনজরে কুরআন’-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণি-পেশার পাঠকরা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য।

বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনই সাধারণ পাঠকের জন্যও কুরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ কুরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন।

 

এ বইয়ের মাধ্যমে কুরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, ‘একনজরে কুরআন’ বইটি কুরআনের প্রতি আপনার ভালোবাসাও বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। ঝরঝরে বাংলায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে, ইনশাআল্লাহ।